বাংলাদেশের রাজনীতিতে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে।
শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এই প্লাটফর্মটি। ‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’-এই স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করা প্লাটফর্মটির পাঁচটি মূলনীতি নির্ধারণ করা হয়েছে। মূলনীতিগুলো হলো- গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ ও প্রকৃতি সুরক্ষা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনগণপন্থী রাজনৈতিক শক্তি গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এসময় এনপিএর মুখপাত্র হিসেবে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- ফেরদৌস আরা রুমি, নাজিফা জান্নাত ও তুহিন খান। এছাড়া ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
প্লাটফর্মটির ঘোষণাপত্র পাঠ করেন তিন মুখপাত্র। এতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষের এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। গত পনের বছরে দেশে গুম, খুন, হামলা, মামলা ও হয়রানি ছিল নিত্যদিনের ঘটনা। মানবাধিকার লঙ্ঘন চলেছে প্রকাশ্যেই। একই সময়ে অর্থ পাচার, ব্যাংক লুট, বেকারত্ব এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলে। পরবর্তীতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন জুলাই মাসে নতুন মোড় নেয়। রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে সহস্রাধিক নাগরিক নিহত হন। এই রক্তপাতই আন্দোলনকে গণ-অভ্যুত্থানে রূপ দেয়। শেষ পর্যন্ত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শেখ হাসিনাকে দলবলসহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়।
ঘোষণা পত্রে আরও বলা হয়, বাংলাদেশে এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজন তীব্রভাবে অনুভূত হচ্ছে, যারা গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মৌলিক প্রশ্নগুলোকে অগ্রাধিকার দেবে। যারা নাগরিকের অধিকারকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক পরিসর নির্মাণে মনোযোগী হবে। এই প্রেক্ষাপটেই জনগণের শক্তি, আগামীর মুক্তি গড়ে তোলার প্রত্যয়ে আমরা যাত্রা শুরু করছি।
More Stories
মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্য, থমকে গেলো পুরো সংসদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য...
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে...
ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়িতে মামলা দিলো ট্রাফিক পুলিশ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে দুটি মামলা দেয়া হয়েছে।...
নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিল বাংলাদেশ
উত্তর নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের প্রেক্ষিতে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ সরকার নেপালের...
কলকাতায় বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
চিকিৎসা ও অন্যান্য উদ্দেশ্যে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগে হোটেল বুকিং নিশ্চিত এবং আবাসস্থলের নিরাপত্তা যাচাই করতে পরামর্শ দেওয়া...
চাপে নয়, যুক্তরাষ্ট্র থেকে চাহিদা অনুযায়ী বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চাপের কারণে নয়, বরং অ্যাভিয়েশন খাতের চাহিদা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...
