স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনের ফাঁকে রোববার (১১ জানুয়ারি) এ বৈঠক হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ ও শিক্ষা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এছাড়া বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন তৌহিদ হোসেন ও ইসহাক দার।
এর আগে গত বুধবার রাতে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। তারও আগে, গত রোববার তাদের মধ্যে আরেক দফা ফোনালাপ হয়। ওই সময় চীন সফররত অবস্থায় ইসহাক দার ঢাকায় অবস্থানরত পররাষ্ট্র উপদেষ্টাকে টেলিফোন করেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ধারাবাহিক এই যোগাযোগ ও বৈঠক দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গতিশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
More Stories
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এ...
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারককে ‘ঐতিহাসিক দলিল’ বললেন পেজেশকিয়ান
রান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ভূয়সী প্রশংসা করেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (১৮ জুন)...
প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি
কাতারে যেসব প্রবাসীর রেসিডেন্স পারমিট বাতিল করা হবে, তাদের বাতিলের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে দেশ ছাড়তে হবে। অন্যথায় তাদের...
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ফিনল্যান্ড
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী সহায়তা এবং সুরক্ষা অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো সাহায্য দিচ্ছে ফিনল্যান্ড সরকার। আজ রোববার এক...
আল-আকসার তদারকি থেকে জর্ডানকে সরাতে ‘কাজ করছে’ যুক্তরাষ্ট্র-ইসরায়েল
জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ কমপ্লেক্সের তদারকি থেকে জর্ডানকে সরাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘সক্রিয়ভাবে কাজ করছে’ বলে খবর পাওয়া গেছে। মুসলিমদের...
মুসলিমদের হাতেই নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে, আশা এরদোগানের
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন ‘অত্যাচারী শাসক’ হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি আশা প্রকাশ করেছেন, গাজায়...
