বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুয়েক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। কারণ মানুষ এতদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই, গণমাধ্যমে টকশো যারা করেন, তারা নানা সময়ে আশঙ্কার কথা বলেন। নির্বাচন নিয়ে আশাবাদী জানিয়ে তিনি বলেন, নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে।
মব সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, মবোক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে বের হতে হবে।
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ খালেদা জিয়ার স্বপ্ন ছিল—সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আসুন যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র এক দিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি এক দিনে গড়ে ওঠে না। এ সময় গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।
নির্বাচনের প্রচারণার বিষয়ে তিনি জানান, বরাবরের মতো সিলেট থেকে এবারও নির্বাচনি প্রচারণা শুরু করবে বিএনপি। এই নির্বাচন জাতির জন্য, যে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও, দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি।
More Stories
জামায়াতের কেউ রাজাকার নয়, দাবি বিরোধীদলীয় উপনেতা ডা. তাহেরের
জামায়াতের কেউ রাজাকার বা আল-বদর নয় বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, জুলাই...
সরকারি দল ও বিরোধী দল উভয়কে একসঙ্গে কাজ করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী
দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)...
১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড দ্যা বোয়িং কোম্পানির সঙ্গে ১৪টি উড়োজাহাজ কিনতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করেছে। এর মধ্যে রয়েছে ১০টি...
৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান কখনো সংস্কার হয় না বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ বুধবার সকালে...
ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসের কথোপকথনের অডিওতে কণ্ঠস্বরের মিল পাওয়া...
