গুরুতর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে দলটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
শারীরিক দুর্বলতা ও ফুসফুসজনিত জটিলতা নিয়ে তিনি চিকিৎসাধীন আছেন।
খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, ‘ভালোবাসার প্রতিফলন’ বললেন মির্জা ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান দেশবাসীর কাছে তার আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, ড. কামাল হোসেন আমাদের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তার দ্রুত সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া কামনা করছি।
দলীয় সূত্র জানায়, হাসপাতালে ভর্তির পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা তার শ্বাসযন্ত্র ও ফুসফুসের জটিলতা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আপাতত তার শারীরিক শক্তি পুনরুদ্ধার ও সংক্রমণ প্রতিরোধই চিকিৎসার প্রধান লক্ষ্য।
৮৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক ও আইনজীবী ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। দীর্ঘ আইনি ও রাজনৈতিক জীবনে তিনি সংবিধান বিশেষজ্ঞ এবং মানবাধিকার প্রশ্নে সরব কণ্ঠ হিসেবে পরিচিত।
More Stories
ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ
পবিত্র ওমরাহ পালনের নিয়ত নিয়ে শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন মাওলানা নাসরুল্লাহ। স্বজনদের আশা ছিল, প্রিয় মানুষটি পবিত্র ভূমিতে...
দিল্লিতে আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান
দিল্লিতে বসে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ...
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশ ও মানুষের স্বার্থে ব্যয় হয়।...
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: হুমায়ুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে একা করে রাখা নয়; বরং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য দেশকে প্রস্তুত করা।...
আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শোষণ করেছিল: আখতার হোসেন
আওয়ামী লীগ আসলে দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শোষণ করছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।...
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘একটি গেম চেঞ্জার’: আশিক চৌধুরী
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের চুক্তিকে ‘একটি গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করেছেন ইনভেস্ট বাংলাদেশ...
