যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল, তা এখন অনেকটা স্তিমিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, দেশের ওপর একরকম ঝড় বয়ে যাচ্ছে, যার প্রভাব মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনেও পড়েছে। অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে—এ প্রশ্ন আমাদের মধ্যে বড় করে আসছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে সংস্কার কার্যক্রম মনিটরিং করতে বাংলাদেশ রিফর্ম ওয়াচের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য দেশের চলমান পরিস্থিতিতে সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘এ সরকারের কি আকাঙ্ক্ষার অভাব, নাকি স্বার্থের সংঘাত, নাকি অন্য কিছু?’
দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশে সংস্কারের গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি হয়নি। অন্তর্বর্তী সরকারের আর মাত্র ছয় মাস বাকি, এখনো প্রক্রিয়া শেষ না করলে সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে। কী কী সংস্কার হবে, আমরা সেটা এখনো জানি না।
সংস্কার কার্যক্রম প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো একটি লিখিত কাগজে ৩০টি দল স্বাক্ষর করলেই তো আর সংস্কার হয় না। এসব বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশ লাগে, অধ্যাদেশ লাগে, নির্দিষ্ট বাজেট লাগে। কিছু দল বলছে, সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না। কিন্তু কী সংস্কার হবে, কীভাবে হবে, সেটা আমরা এখনো জানি না।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, গণঅভ্যুত্থান পরবর্তীসময়ে সবার প্রত্যাশা ছিল বিভিন্ন ক্ষেত্রে সংস্কার হবে। কিন্তু গত এক বছরে সেই সংস্কার কার্যক্রম কতদূর এগিয়েছে, অন্তর্বর্তী সরকার তার অবশিষ্ট সময়ে সংস্কারকে আর কতটুকু এগিয়ে নিতে পারবে, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সংস্কারের আকাঙ্ক্ষার কতটুকুইবা প্রতিফলিত হবে- এগুলো এখন সবচেয়ে বড় প্রশ্ন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
