ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে অবস্থান, সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নেই।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু এনসিপিসহ কয়েকটি দল বলেছে নির্বাচনের আগে পিআর হতে হবে, পরিষদের নির্বাচন, সংস্কার ও বিচার হতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, জুলাই অভ্যুত্থানের যারা পক্ষশক্তি আছে, তাদের বিচার-বিবেচনা বোধের প্রতি আমাদের আস্থা রয়েছে। এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে। মতবিরোধ শেষ হয়েছে, আপনারা দেখেছেন। বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকে সেই রকম নির্দেশনা দেওয়া হয়েছে। ওনারা সব পদক্ষেপ নিয়েছেন। এর আগে কিছু বিষয়ে যে মত ভিন্নতা রয়েছে মতভেদ রয়েছে, আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে।
নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোন আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোন আলোচনা হয়নি।
রাজনৈতিক মতপার্থক্য যদি শেষ পর্যন্ত থাকে, তখন কি সময় মতো নির্বাচন সম্ভব হবে? এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এটায় যদি আপনারা ব্যাপার বললেন। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে অবস্থান, সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নেই।
এনসিপি চাচ্ছে নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটাতো এনসিপির দলীয় বক্তব্য, এনসিপির দলীয় বক্তব্য নিয়ে আমার বলার কিছু নেই। আমি সরকারের বক্তব্য যেটা, সেটা বললাম।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসিফ নজরুল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত এক বছরে মাঝে মাঝে বেশ অবনতি হয়েছে, আবার ভালো হয়েছে। একটা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে।
তিনি বলেন, এসব অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে অবনতি ঘটে সেটা যতই দুঃখজনক হোক হতাশাজনক হোক এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এ রকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে। ইনশাআল্লাহ ভালো হবে আবার।
More Stories
জামায়াতের কেউ রাজাকার নয়, দাবি বিরোধীদলীয় উপনেতা ডা. তাহেরের
জামায়াতের কেউ রাজাকার বা আল-বদর নয় বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, জুলাই...
সরকারি দল ও বিরোধী দল উভয়কে একসঙ্গে কাজ করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী
দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)...
১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড দ্যা বোয়িং কোম্পানির সঙ্গে ১৪টি উড়োজাহাজ কিনতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করেছে। এর মধ্যে রয়েছে ১০টি...
৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান কখনো সংস্কার হয় না বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ বুধবার সকালে...
ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসের কথোপকথনের অডিওতে কণ্ঠস্বরের মিল পাওয়া...
