নির্বাচনী প্রচারণার সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারাকে। তিনি ছাড়াও একাধিক প্রার্থীকে হুমকি এবং তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাজ্যের নাগরিক ও লেবার পার্টির এমপি রুশনারা আলী বিবিসিকে বলেছেন, ক্রমাগত হত্যার হুমকি এবং ভোটারদের ভয়ভীতি দেখানোর কারণে এবারের নির্বাচনী প্রচারণার সময় তিনি পুলিশি নিরাপত্তা নিতে বাধ্য হয়েছিলেন।
বিশেষ সাক্ষাৎকারে আলী বলেন, জনগণ যাতে লেবার পার্টিকে সমর্থন না করে, তাই তাদের ভয় দেখাতে তার নির্বাচনী প্রচারণাকে ‘অস্থিতিশীল’ করে তোলা হয়েছিল।
লেবার এমপি জেস ফিলিপস এবং শাবানা মাহমুদও ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার কথা বলেছেন। তারা এটিকে ‘গণতন্ত্রের উপর হামলা’ বলে অভিহিত করেছেন।
এছাড়া ট্রুরো ও ফালমাউথ আসনের রিফর্ম ইউকের প্রার্থী স্টিভ রুবিজ নির্বাচনী প্রচারণার সময় মারাত্মকভাবে আহত হন।
রুশনারা আলী পুরো নির্বাচনী প্রচারণার সময়জুড়ে ‘নজিরবিহীন’ হয়রানি, হুমকি এবং তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন।
তার অফিসে পাঠানো একটি চিঠি বিবিসি দেখেছে। ওই চিঠিতে কয়েক দিনের মধ্যে তাকে ‘পেটানো ও হত্যা’ করা হবে বলে জানানো হয়েছে।
তিনি বলেন, তার অফিসের বাইরে ঘন ঘন বিক্ষোভ করা হচ্ছিল এবং ব্যক্তিগতভাবেও তাকে হুমকি দেওয়া হয়েছিল।
রুশনারা বলেন, আমাকে প্রটেকশন অফিসার রাখতে হয়েছিল। কারণ আশঙ্কা ছিল লেবার পার্টির প্রচারণা সমাবেশে ‘কিছু মানুষ সহিংসতা ঘটাবে’।
তিনি বিবিসিকে বলেন, নির্বাচনের দিন একটি ভোটকেন্দ্রের বাইরে একটি গাড়ি দাঁড় করিয়ে ‘মাইক্রোফোন হাতে কেউ তাকে গালিগালাজ করছিল’, যা দেখে ভোটাররা ‘ভয় পেয়ে যায়’।
যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে এর আগে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
