ইসরায়েলি ট্যাঙ্কগুলো শুক্রবার রাফাহ শহরকে পূর্ব ও পশ্চিম অংশে বিভক্তকারী প্রধান রাস্তা দখল করেছে। দক্ষিণ গাজা উপত্যকার শহরটির পুরো পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা।
স্থানীয় বাসিন্দারা শুক্রবার শহরের পূর্ব এবং উত্তর-পূর্বে প্রায় অবিরাম বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের খবর জানিয়েছেন। নগরীর এই অংশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে।
হামাস জানিয়েছে, তারা শহরের পূর্বে দিকে একটি মসজিদের কাছে ইসরায়েলি ট্যাঙ্কগুলোতে অতর্কিত হামলা চালিয়েছে।
ইসরায়েল রাফাহ এর পূর্বাঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। হামলার আশঙ্কায় ইতিমধ্যে ১ লাখ ১০ হাজার মানুষ রাফাহ ছেড়ে পালিয়েছে।
রাফাহর পশ্চিমে তেল আল-সুলতানের বাসিন্দা আবু হাসান রয়টার্সকে বলেছেন, ‘এটি নিরাপদ নয়, সমস্ত রাফা নিরাপদ নয় কারণ গতকাল থেকে সব জায়গায় ট্যাঙ্কের গোলা এসে পড়ছে। আমি চলে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আমার পরিবারের জন্য একটি তাঁবু কিনতে আমি দুই হাজার শেকেল জোগাড় করতে পারছি না। …সেনাদের ট্যাঙ্কের গোলা ও বিমান হামলার শুধু পূর্বদিকেই নয় পুরো রাফাকে টার্গেট করছে।’
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
