ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
তবে একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম জানাচ্ছে, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে জোর চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর।
ওয়ালা নামের একটি ইসরায়েলি নিউজ সাইটে বেন কেসপিট নামের বিশ্লেষক লিখেছেন, নেতানিয়াহু বর্তমানে প্রচণ্ড চাপে রয়েছেন, তার বিরুদ্ধে হেগের আদালত কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিলে তা রাষ্ট্র হিসেবে ইসারায়েলের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ করবে। তাই তিনি মার্কিন প্রেসিডেন্টের দপ্তরের সঙ্গে লাগাতার ফোন কল করে যাচ্ছেন।
ইসরায়েলি পত্রিকা হারেৎজের বিশ্লেষক আমোস হারেল লিখেছেন, ইসরায়েলি সরকার মনে করে আইসিসির প্রসিকিউটর করিম খান এই সপ্তাহে নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং আইডিএফ চিফ অফ স্টাফ হারজি হালেভির গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করতে পারেন।
আরেক সংবাদমাধ্যম হারেলের মতে, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী ১২৪টি দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, ইসরায়েলও এর সদস্য না হলেও গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে ইতিমধ্যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
