গাজায় চলমান হামাস-ইসরাইল যুদ্ধে মানবিক যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। আলজেরিয়ার প্রস্তাবিত এই খসড়া প্রস্তাবকে সমর্থন জানিয়ে ভোট দিয়েছে পরিষদের ১৩ সদস্য। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাতিসংঘে আলজেরিয়ার দূত আমার বেন্ডজামা ভোটের আগে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে বলেছিলেন, এই খসড়া প্রস্তাবে ভোট হলো ফিলিস্তিনিদের জীবনের অধিকারের প্রতি সমর্থন। বিপরীতে, এর বিরুদ্ধে ভোটদান তাদের ওপর নৃশংস সমন্বিত সহিংসতা ও শাস্তির প্রতি সায় দেওয়া।
যুক্তরাষ্ট্রের জাতিসংঘ দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড শনিবার ইঙ্গিত দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র এই খসড়া প্রস্তাবে ভেটো দিতে পারে। তার মতে, এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র, মিসর, ইসরাইল ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধে বিরতি ও হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করার আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে।
পাশাপাশি যুক্তরাষ্ট্র নিজেই একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে। এতে অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে সব জিম্মিদের মুক্তির শর্তের কথা বলা হয়েছে। তবে এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হবে কি-না, কিংবা হলে কবে হবে তা জানা যায়নি। এছাড়া রাশিয়া এই প্রস্তাবের বিরোধিতা করতে পারে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাদের ভেটো ক্ষমতা রয়েছে।
আলজেরিয়ার খসড়ায় যুদ্ধবিরতির সঙ্গে জিম্মিদের মুক্তির বিষয়টি যুক্ত করা হয়নি।
ভোটের পর ব্রিটেনের জাতিসংঘ দূত বারবারা উডওয়ার্ড বলেছেন, এই খসড়া প্রস্তাবের মতো শুধু যুদ্ধবিরতির আহ্বানে কাজ হবে না। লড়াই বন্ধ এবং পুনরায় তা শুরু হওয়া ঠেকানোর উদ্যোগের শুরুর উপায় হলো জিম্মিদের মুক্তি ও ত্রাণের প্রবেশসহ একটি বিরতি।
৭ অক্টোবরের পর জাতিসংঘে ইসরাইলকে সুরক্ষা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের দুটি প্রস্তাবে ভেটো দিয়েছে ওয়াশিংটন। তবে দুটি ভোটাভুটিতে ভোটদানে বিরত ছিল দেশটি।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ২৯ হাজার ৯২ জন নিহত এবং প্রায় ৭০ হাজার জন আহত হয়েছেন।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
