প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলের কারণেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কৃষিবিদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা জানতেন তিনি নির্বাচিত হবেন। কিন্তু চেয়েছেন দেশের মানুষ ভোট দিক। তাই স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আর এই কৌশলের কারণেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারল না।’
যারা নিষেধাজ্ঞা নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আটকে দেয়ার চেষ্টা করছেন তাদের এই দেশের মানুষ বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন বলেও এ সময় দাবি করেন আব্দুস শহীদ।
গুম-খুন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি : কাদের
একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে মোকাবিলা করে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আজ শেখ হাসিনা আবারও সরকার গঠন করেছেন। যারা নির্বাচন বানচালের চেষ্টা করেছে, তাদের অনেকেই দেশকে এগিয়ে নিতে এক হয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন।’
তিনি আরও বলেন, আমাদের আর বুদ্ধি ভিক্ষা নিতে হয় না, আমাদের কারও সহায়তা লাগে না। আমরা কতটা সক্ষম আর দায়িত্বশীল তা এই নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করেছি। বিরোধীরা বারবার ব্যর্থ হচ্ছে।
এরপর কৃষিবিদ দিবস উপলক্ষে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষকের উন্নয়ন হলে দেশেরও উন্নয়ন হবে। দেশের মানুষের খাবারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পরিকল্পনাও করতে হবে।’
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
