জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে তিনজন মার্কিন সেনা নিহত এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। আজ রবিবার মার্কিন কর্মকর্তারা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।
মার্কিন কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো মার্কিন সেনারা শত্রুর গুলিতে নিহত হয়েছেন। সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তরপূর্বাঞ্চলে একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ড্রোনটি ইরান-সমর্থিত জঙ্গিরা ছুড়েছে এবং মনে হচ্ছে এটি সিরিয়া থেকে এসেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘ইরান-সমর্থিত জঙ্গিগোষ্ঠীগুলো’ এই হামলা চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা এখনো এ হামলা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করছি। তারপরও আমরা জানি, সিরিয়া ও ইরাকে কার্যক্রম পরিচালনাকারী ইরান-সমর্থিত মৌলবাদী জঙ্গিগোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে।’
গত শুক্রবার পর্যন্ত, ইরাক এবং সিরিয়ায় মার্কিন ও জোট বাহিনীর ওপর ১৫৮ টিরও বেশি হামলা হয়েছে, যদিও কর্মকর্তারা ড্রোন, রকেট এবং ক্ষেপণাস্ত্রের ক্রমাগত হামলাকে ব্যর্থ হিসেবে বর্ণনা করেছেন। কারণ, তারা ঘন ঘন গুরুতর আঘাত বা অবকাঠামোর ক্ষতি করেনি।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর শুরু হওয়া সংঘাতে এই প্রথম মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় সেনাদের মৃত্যুর ঘটনা ঘটল। এর আগেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী হতাহতের কোনো খবর দেয়নি।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
