নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী একাংশ) আসনে পথসভার মঞ্চের সামনে আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমকে জুতা দিয়ে আঘাতের চেষ্টাকালে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে উপস্থিত নেতাকর্মীরা। আটক ওই যুবকের নাম মো. আলাউদ্দিন আলো (৩০)।
সোমবার বিকেল ৫টার দিকে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে নৌকা প্রতীকের পথসভার মঞ্চে এ ঘটনা ঘটে।
আটক মো. আলাউদ্দিন আলো কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া মৌলভী বাড়ির মো. মফিজুর রহমানের ছেলে।
সন্ধ্যায় এ ঘটনার ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। যাতে দেখা যায়, নেতৃবৃন্দের বক্তব্যের মাঝখানে এক ব্যক্তি মঞ্চে বসা নৌকার প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলমকে জুতা দিয়ে আঘাত করেন। তিনি হাত দিয়ে তা ফেরান। এ সময় মঞ্চে কল্লো গ্রুফের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম খলিল প্রকাশ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি দাবি করে বলেন, ‘আলাউদ্দিন আলো দীর্ঘদিন প্রবাসে ছিলেন। মানসিক সমস্যা দেখা দেওয়ায় তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এমপির উপর জুতা নিয়ে হঠাৎ কেন আঘাত করলো তা জানা যায়নি।’
অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত যুবককে থানায় আটক রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ অভিযোগ না করলে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে সংসদ সদস্য মোরশেদ আলমকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে পরে তার পক্ষ থেকে একজন ব্যক্তি ফোন করে এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
