ইসরায়েলি রেডিও কোল বেরামাকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য গাজায় পরমাণু বোমা ফেলার হুমকি দিয়েছিলেন অতি-ডানপন্থী নেতা এবং মন্ত্রী আমিহাই ইলিয়াহু। তার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সাক্ষাৎকারে আমিহাই ইলিয়াহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত কি না, জবাবে তিনি বলেছিলেন, ‘এটি সম্ভাবনাগুলোর মধ্যে একটি।’
এরপর এই মন্ত্রীকে বরখাস্ত করেছেন নেতানিয়াহু। তবে এই মন্ত্রী ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রীসভার কোনো সদস্য ছিলেন না বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
গাজায় মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার বিরুদ্ধে ইলিয়াহু তার আপত্তি উত্থাপন করতে গিয়ে বলেছিলেন, ‘আমরা নাৎসিদের মানবিক সহায়তা দিব না। গাজায় বেসামরিকদের সঙ্গে সংশ্লিষ্ট এমন কিছুই নেই।
নেতানিয়াহু বলেছেন, মন্ত্রীর বিবৃতি বাস্তবতার ওপর ভিত্তি করে নয় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিরপরাধদের ক্ষতি এড়াতে আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ মান অনুযায়ী কাজ করছে। আমাদের বিজয় না হওয়া পর্যন্ত আমরা তা চালিয়ে যাব।
ইলিয়াহু তার বিবৃতিটি স্পষ্ট করেছেন এবং বলেছেন, সমস্ত বিবেকবান মানুষের বুঝা উচিত পরমাণু সম্পর্কে বিবৃতিটি রূপক অর্থে। তবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া অবশ্যই প্রয়োজন, যা নাৎসি এবং তাদের সমর্থকদের কাছে স্পষ্ট করে দেবে যে সন্ত্রাসবাদের কোনো মূল্য নেই। ইসরায়েল রাষ্ট্র জিম্মিদের নিরাপদে ও সুস্থভাবে ফিরিয়ে দিতে সম্ভাব্য সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
