বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে নিজ দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজ। এছাড়াও বিচারবহির্ভূত হত্যা, অপহরণ এবং নির্যাতনের দায়ে অভিযুক্তদের ওপর ‘স্যাংশন’ আরোপের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটে এক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
ডেভিড শুব্রিজ অস্ট্রেলিয়ান ‘গ্রিনস’ দলের নেতা। এ দলটির সহযোগিতায় ২০২২ সালের ২৩ মে দীর্ঘ ৯ বছর পর সরকার গঠন করে ক্ষমতাসীন লেবার পার্টি। যে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন অ্যান্থনি আলবেনিজ।
সিনেটে দেওয়া বক্তৃতায় ডেভিড শুব্রিজকে স্পিকারের উদ্দেশ্যে বলেন, গ্রিনসরা বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং আসন্ন জাতীয় নির্বাচনে এসবের সম্ভাব্য প্রভাব সম্পর্কে দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছে। সেদেশে (বাংলাদেশ) সংগঠিত বিচারবহির্ভূত হত্যা, অপহরণ এবং নির্যাতনের মতো অপরাধ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নথিভুক্ত করেছে। তাই অস্ট্রেলিয়ান সরকারের উচিৎ এসব অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা এবং ম্যাগনিটস্কি আইনের অধীনে সেসব অপরাধীদের ওপর ‘টার্গেটেড স্যাংশন’ আরোপ করা।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
