ড.ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিতের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারাক ওবামা ও হিলারি ক্লিনটনসহ ১৮৩ জন নোবেলবিজয়ীর পাঠানো চিঠি প্রত্যাহার করতে পাল্টা চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের চার আইনজীবী।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক ইমেইলে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এবং মোহাম্মদ ইমরুল কায়েস খাঁন এ চিঠি পাঠান।
পাল্টা চিঠিতে বলা হয়, নোবেলজয়ী ড.ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে চলমান মামলা স্থগিত করার জন্য ওবামা ও হিলারিসহ নোবেলজয়ীদের চিঠির বিবৃতি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বিচার ব্যবস্থার প্রতি অযাচিত হস্তক্ষেপ।
চিঠিতে আরো বলা হয়, একটি দেশের অভ্যন্তরীণ আদালতে চলমান বিচার বাধাগ্রস্ত করা আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের প্রচলিত আইন তথা সংবিধান পরিপন্থী এবং আদালত অবমাননার শামিল। চলমান মামলায় ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে এ ধরনের একপাক্ষিক বিবৃতি দেয়া অন্য বিচার প্রার্থীর জন্য বৈষম্যমূলক।
চিঠিতে বারাক ওবামা, হিলারি ক্লিনটনসহ নোবেলজয়ীদের উদ্দেশ্য করে উল্লেখ করা হয়, আপনাদের মতো বিজ্ঞজনদের কাছ থেকে একটি দেশের অভ্যন্তরীণ মামলা স্থগিতের জন্য এধরনের একপাক্ষিক ও অপ্রত্যাশিত বিবৃতি অনাকাঙ্খিত। একইসঙ্গে তা সারাবিশ্বে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে, যা কোনোভাবেই কাম্য নয়। এছাড়া শ্রমজীবী মানুষের আইনসংগত অধিকার আদায়ের ক্ষেত্রে আপনাদের বিবৃতি বাধা হয়ে দাঁড়াবে এবং নেতিবাচক উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে। এসব কারণে আপনাদের পাঠানো বিবৃতিটি অবিলম্বে প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। তাছাড়া ভবিষ্যতে বাংলাদেশের আদালতে চলমান কার্যক্রম নিয়ে এধরনের বিবৃতি না দেয়ার জন্য অনুরোধ করছি।
অন্যদিকে চিঠির একটি কপি জাতিসংঘের মহাসচিব এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকেও পাঠানো হয়।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
