প্রবাস বাংলা, জর্জিয়া প্রতিনিধি:
ফোবানা (এহসান-নাহিদ) ইয়োথ কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন দুলালকে ডমেস্টিক ভায়োলেন্স এর কারণে জর্জিয়া পুলিশ আটক করেছে। গত ৫ জুলাই ২০২৩ তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
অভিযোগে জানা গেছে, নেশাগ্রস্থ অবস্থায় মহিউদ্দিন দুলাল ডমেস্টিক ভায়োলেন্সে জড়িয়ে পড়েন। ওই রাতে তার বাসায় একটি পার্টির আয়োজন ছিল। জামিন না হওয়ায় বিগত তিন দিন যাবত তিনি কারাগারে রয়েছেন। এ ধরণের ঘটনা তৃতীয়বার।
ঘটনার রাতে প্রতিবেশি অবস্থা বেগতিক দেখে পুলিশ কল করেছিল। বর্তমানে তিনি ডিকাব কাউন্টির জেলে রয়েছেন।
কমিউনিটির মানুষের মনে প্রশ্ন ফোবানার মত সংগঠনে কিভাবে অসামাজিক ব্যাক্তিবর্গ নেতৃত্ব দেয়?
বিগত ২০২২ সালে ফোবানার চেয়ারম্যান রেহান রেজা ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ চৌধুরী’র সময়কালে উক্ত ফোবানা বিভক্তি ঘটে। আগামী সেপ্টেম্বর ২০২৩ এ উক্ত ফোবানার কনভেনশন হবে ডালাস।
এখানে উল্লেখ, প্রবাস বাংলার হাতে অপর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অফ টেক্সাসের উদ্যোগে ডালাস শহরে একই সময়ে নর্থ আমেরিকা বাংলাদেশ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। আরভিং শহরের ঐতিহ্যবাহি আরভিং আর্ট সেন্টারে হবে এ অনুষ্ঠান। সম্মেলন পরিষদের এক বৈঠকে ড. মোহম্মদ কালামকে প্রেসিডেন্ট ও কাজী চৌধুরিকে কনভেনর করে ২০ সদস্যের আয়োজক কমিটি গঠন করেছে। অপর দিকে ৩৭তম ফোবানা কনভেনশন ডালাস ২০২৩, টেক্সাস আর ভিং কনভেনশন সেন্টারে ১, ২, ৩ সেপ্টেম্বর তার কনভেনর হাসমত মবিন।
এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসে বিভক্ত ফোবানা (আতিক-রফিক) অনুষ্ঠিত হবে ১, ২, ৩ সেপ্টেম্বর ২০২৩ কানাডার মন্ট্রিয়লে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
