রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার যে বিদ্রোহের ঘোষণা দিয়েছে, এতে রাশিয়ার দুর্বলতা স্পষ্ট বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাতের হুমকি দেয়া পর ওয়াগনারের কর্মকাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট।
শনিবার এক টেলিগ্রাম বার্তায় তিনি রাশিয়াকে উদ্দেশ্যকে করে বলেন, যারা শয়তানের পথ বেঁচে নেয় তাদের ধ্বংস অনিবার্য। এছাড়া রাশিয়ার অবশ্যই দুর্বলতা রয়েছে। তবে তিনি রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ না করে রাশিয়ার নেতার ব্যাপক সমালোচনা করেছেন।
জেলেনস্কি আরও বলেন, রাশিয়া যতদিন ইউক্রেনে তাদের ভাড়াটে সৈন্য রাখবে ততদিন তাদের সমস্যার মধ্যে থাকতে হবে। তাদের জালা যন্ত্রণা পোহাতে হবে।
এদিকে রাশিয়ার ভাড়াটে সৈন্য বিদ্রোহ করায় উল্লাস করেছেন বখমুতে নিয়োজিত ইউক্রেনের সৈন্যরা।
বাখমুতের ছোট্ট শহর চাসিব ইয়ারের এক স্বাস্থ্যকর্মী উচ্ছ্বাসই প্রকাশ করে বলেন,রাশিয়ায় যদি বিপ্লব শুরু হয় তাহলে আমি মদপান করতে করতে মাতাল হয়ে যাব। তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এ সংকটের কারণে ইউক্রেনে হামলা আরও জোরদার করা হতে পারে। আরেক চিকিৎসক বলেন, আমার মনে হয় এ সংকটের কারণে আমাদের লাভই হবে। তবে এ ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে এটি বিপ্লব নয়।
এমন পরিস্থিতিতে ইউক্রেন সুযোগ কাজে লাগাবে বলেই মনে করা হচ্ছে। তবে এখনো এ ব্যাপারে কিছু জানা যায়নি। সূত্র: মালাই মেইল
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
