রমজানে মুসলমান ক্রেতাদের লক্ষ্য রেখে পবিত্র কাবার আদলে স্বর্ণের বার বাজারে এনেছে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল মিন্ট’।
বুধবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম কাউন্সিল অব ওয়েলসের সঙ্গে পরামর্শ করে এ স্বর্ণের বার বাজারে আনা হয়েছে। এর নকশা করেছে ‘এমা নোবল’।
২০ গ্রাম ওজনের স্বর্ণের বার এক হাজার ১৫৬ পাউন্ড অর্থাৎ এক হাজার ৩৯৩ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।
স্বর্ণের বারটি বাজারে ছাড়া উপলক্ষ্যে লন্ডন ম্যানচেস্টার ও গ্লাসগো শহরে তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে প্রাপ্ত অর্থ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প কবলিতদের সহায়তায় দেওয়া হয়।
মুসলিম কাউন্সিল অব ওয়েলসের আবদুল আজিম আহমেদ বলেন, কাবাকে চিত্রিত করে এই বিশেষ স্বর্ণের বারটি চালু করার জন্য রয়্যাল মিন্টের সঙ্গে কাজ করা ছিল খুবই চমৎকার।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
