তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে লন্ডনের হেইস মুসলিম সেন্টারে একটি দাতব্য ক্যাম্প চালু করা হয়েছে। সম্প্রতি ওই ক্যাম্প পরিদর্শন করেছেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন মিডলটন। এ সময় প্রিন্সেস মিডলটন মুসলিম নারীদের মতো নিজেকে হিজাব সৌন্দর্যে আবৃত করেন।
বৃহস্পতিবার ডেইলি মেইলসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ বিষেয়ে সংবাদ প্রকাশ করেছে।
পত্রিকাগুলো বলছে- লন্ডনের মুসলিম সেন্টার পরিদর্শনকালে প্রিন্স ও প্রিন্সেস তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে যারা এগিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময়ই মুসলিমদের সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে প্রিন্সেস ওড়না পেঁচিয়ে ‘হিজাব’ পরিধান করেন।
কালো পাড়ের ওই ওড়নাটি পরিধানের পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রিন্সেস এখন আলোচনার কেন্দ্রে। অনলাইনে সক্রিয় পাকিস্তানিরা দাবি করছেন- প্রিন্সেস যে ওড়নাটি মাথায় জড়িয়েছেন, ওটা তাদের দেশ থেকে নেয়া। ২০১৯ সালে প্রিন্সেস মিডলটন যখন পাকিস্তান সফর করেন, তখন তিনি যে ‘টু-পিচ’ পরিধান করেছিলেন- এই ওড়নাটি সেই পোশাকেরই অংশ। পোশাকটির ডিজাইন করেছিলেন পাকিস্তানে নামী ডিজাইনার ইলান।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
