পানামায় একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৯ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। ৬৬ জন অভিবাসী বহনকারী একটি বাস পাহাড় থেকে ছিটকে খাদে পড়ে গেলে এই মৃত্যুর ঘটনা ঘটে। বাসটির সকল যাত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আশায় রওনা হয়েছিল।
কোস্টারিকার সীমান্ত-লাগোয়া পানামার পশ্চিমের উপকূলীয় প্রদেশ, চিরিকিতে অবস্থিত একটি আশ্রয়কেন্দ্রের দিকে অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
পানামার অভিবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন, বাসে মোট ৬৬ জন যাত্রী ছিল। আহত হয়েছেন প্রায় ২০ জন। আহতদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
হাজার হাজার অভিবাসী তাদের জীবনের ঝুঁকি নিয়ে পানামার জলাভূমি দারিয়েন গ্যাপ অতিক্রম করে আসছে।
পানামার প্রেসিডেন্ট লরেন্তিনো কর্টিজো টুইটারে বলেছেন, সরকার এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এ ধরনের অভিবাসন মোকাবেলায় মানবিক সহায়তা এবং উপযুক্ত শর্ত প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি করছি।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
