তুর্কি থেকে গ্রিসে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় কওছর উদ্দিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গ্রিসের আলেকজান্দ্রোপলি দিয়ে প্রাইভেটকারে অবৈধ অভিবাসী পরিবহনের সময় এ দুর্ঘটনা ঘটে।
গত ২১ জুলাই (বৃহস্পতিবার) গ্রিসের অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কওছর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় আহত আরও দুই বাংলাদেশি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, অবৈধভাবে চার বাংলাদেশিকে নিয়ে যাওয়ার সময় অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে দুর্ঘটনাকবলিত হয় গাড়িটি। দ্রুত গতির প্রাইভেটকারেটি নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই সড়ক থেকে ছিঁটকে পাশের একটি খালে পড়ে পানিতে ডুবে যায়। এর ফলে গাড়িতে থাকা এক যাত্রী মারাত্মকভাবে আহত হন। এছাড়া চালক ও বাকি তিন যাত্রীও এ সময় আহত হন।
পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের আলেকজান্দ্রোপলির জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তবে পুলিশ আহত বাকি অভিবাসীদের গ্রেফতার দেখিয়েছে। এদের মধ্যে গাড়িচালককে মানবপাচারকারী হিসেবে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
দুর্ঘটনার দিন (২১ জুলাই) থেকে নিখোঁজ ছিলেন কওছর উদ্দিন। পরে ওই দুর্ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন স্বজনরা।
এ ব্যাপারে গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে কওছরের নিহতের বিষয়টি নিশ্চিত করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল।
তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
