অনিবন্ধিতভাবে গ্রিসে বসবাস করে আসা ১৫ হাজার বাংলাদেশিকে বৈধতা দিবে বলে জানিয়েছে সে দেশের সরকার। এরপর প্রতি বছর অন্তত চার হাজার কর্মীও নেবে ইউরোপের দেশটি।
এথেন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ শুক্রবার (২২ জুলাই) এ খবর জানিয়ে বলেন, বৃহস্পতিবার গ্রিসের পার্লামেন্ট এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে।
এর আগে শুক্রবার বিকালে ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের অ্যাম্বাসেডর সাহেব জানালেন, গ্রিসের সঙ্গে আলাপ করে এসেছিলাম, গ্রিস রাজি হয়েছে; একটা এগ্রিমেন্ট সই হয়েছে যে, তারা আমাদের ১৫ থেকে ১৮ হাজার ইলিগ্যাল আছেন, তাদেরকে তারা রেগুলারাইজ করবে।
এবং প্রতিবছর ৪ থেকে ৫ হাজার লোক সেখানে নেবে। এটা প্রথম ইউরোপীয় ইউনিয়নের দেশ, তারা এমন কিছুতে রাজি হয়েছে। এটা আমাদের জন্য ভালো খবর।
গত ফেব্রুয়ারিতে গ্রিসের অভিবাসনমন্ত্রী নতিস মিতারাচির ঢাকা সফরে বাংলাদেশ থেকে প্রতিবছর ৪ হাজার কর্মী নেওয়া ও অবৈধদেরকে বৈধ করার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার গ্রিসের পার্লামেন্ট সেই সমঝোতা অনুমোদন করেছে জানিয়ে রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, এখন পরবর্তী প্রসিডিউর নিয়ে কাজ হবে।
গ্রিসে বর্তমানে ৩০ হাজার বাংলাদেশি বসবাস করেন জানিয়ে রাষ্ট্রদূত জানান, এর মধ্যে ১২ হাজার আছেন বৈধ। বাকি ১৮ হাজার ‘আনডকুমেন্টেড’। তাদের মধ্যে ১৫ হাজার সমঝোতার অনুযায়ী বৈধতা পাবেন।
ফেব্রুয়ারিতে সমঝোতা স্মারক সইয়ের পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছিল, সমঝোতা স্মারকের আওতায় প্রতিবছর ৪ হাজার নতুন কর্মীকে সেদেশে কাজ করার সুযোগ দেবে। তাদেরকে ৫ বছর মেয়াদি অস্থায়ী ’ওয়ার্ক পারমিট’ দেওয়া হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
