যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে কাতারের রাজধানী দোহায় আলোচনা অব্যাহত রয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানকে সহায়তা ও বৈদেশিক মজুদ ছাড়ের বিষয়ে বৈঠকে আলোচনা চলছে।
মার্কিন পররাষ্ট্রদপ্তর শুক্রবার এ কথা জানায়।
এর আগে কয়েকমাস বিরতির পর মার্চে উভয়পক্ষ আলোচনায় বসেছিল।
আফগানিস্তানের বৈদেশিক রিজার্ভ যুক্তরাষ্ট্রে মজুদ রয়েছে। তালেবান এ অর্থ ছাড়ের চেষ্টা চালিয়ে আসছে। দেশটিতে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র এ অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তার আশ্বাস দিয়েছে।
এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বুধ ও বৃহস্পতিবারের আলোচনায় ত্রাণ সহায়তা হিসেবে পূর্বের অঙ্গীকৃত সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে।
আফগানিস্তানে গত সপ্তাহে ভয়াবহ ভূমিকম্পে এক হাজারেরও বেশি লোক প্রাণ হারায়। হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়ে। তালেবান জরুরি ভিত্তিতে বিশ্ব সহায়তার অনুরোধ জানায়।
আফগানিস্তানে বিশেষ মার্কিন প্রতিনিধি থমাস ওয়েস্টের নেতৃত্বে বৈঠকে যুক্তরাষ্ট্র ভূকিমম্পে হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে।
এছাড়া বৈঠকে মার্কিন প্রতিনিধি নারী অধিকারের বিষয়ে চাপ দেন যা উভয়পক্ষের আলোচনার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তালবান মেয়েদের মাধ্যমিক স্কুল বন্ধের ঘোষণা দেয়ার পর গত মার্চে উভয়পক্ষের আলোচনা বাতিল হয়ে গিয়েছিল।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে ২০ বছরের সামরিক সহায়তা প্রত্যাহারের পর ২০২১ সালের আগস্টে তালেবান পুনরায় ক্ষমতা দখল করে।
এর পর পরই যুক্তরাষ্ট্র সাতশ কোটি ডলার বৈদেশিক রিজার্ভ জব্দ করে। আফগানিস্তানে বর্তমানে গভীর অর্থনৈতিক সংকট চলছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র তালেবানকে এখনও সন্ত্রাসী গ্রুপ হিসেবেই বিবেচনা করে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
