অবরুদ্ধ জেরুজালেমের আল-আকসা মসজিদে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। শুক্রবারের এই হামলায় অন্তত ৪২ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আল-আকসায় হামলা চালাচ্ছে ইসরায়েলি পুলিশ। গত শুক্রবারের হামলায় আহত হয়েছিল শতাধিক পুলিশ। এর দুদিনের মাথায় রোববার পুনরায় হামলা চালানো হয়।
শুক্রবার ছিল পবিত্র রমজানের মাসের শেষ জুমা। এদিন জুমার নামাজের জন্য বিপুল সংখ্যক ফিলিস্তিনি আল-আকসায় গিয়েছিলেন।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, আল-আকসার নিচে ইহুদিদের পবিত্র স্থান ওয়েস্টার্ন ওয়ালসহ আশেপাশের এলাকায় পাথর ও আতশবাজি ছুঁড়ে মারছিল ফিলিস্তিনিরা। এরপরই পুলিশ সেখানে প্রবেশ করে।
পুলিশ জানিয়েছে, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দু’জনকে পাথর নিক্ষেপের জন্য এবং একজনকে ‘জনতাকে উস্কে দেওয়ার জন্য’ গ্রেপ্তার করা হয়েছে।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
