ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব দিয়েছিল পোল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও রাশিয়াকে জি-২০ জোট থেকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। এবার রাশিয়া বাইডেনের সেই মন্তব্য দিয়ে মুখ খুলেছে। জানিয়েছে, রাশিয়াকে জি-২০ থেকে বাদ দিলে ভয়াবহ কিছুই ঘটবে না।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, জি-২০ জোটের ফরম্যাট গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, যখন অধিকাংশ অংশগ্রহণকারী আমাদের সঙ্গে অর্থনৈতিক লড়াইয়ের মতো অবস্থা তৈরি হয়েছে, তখন এতে ভয়ানক কিছু ঘটবে না।
পেসকভ আরও বলেন, বিশ্বের গণ্ডি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চেয়ে আরও বিস্তৃত। মস্কোকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিশ্বের বৃহৎ ১৩ অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়ন মিলিয়ে গঠিত গ্রুপ ২০। যেটি প্রধান বৈশ্বিক সমস্যা নিয়ে কাজ করে।
এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে হামলা অব্যাহত রাখার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার নতুন নিষেধাজ্ঞা এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন এবং পশ্চিমা মিত্ররা।
ন্যাটোর দেশগুলো ও অন্যান্য মিত্ররা রাশিয়ার ওপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করার মার্কিন পদক্ষেপ থেকে বিরত রয়েছে।
সম্মেলনে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ওপরে বিশেষ গুরুত্বারোপ করার পাশাপশি জোট তার প্রতিরক্ষা ও প্রতিরোধ করার জন্য কী পদক্ষেপ নেবে তা নিয়ে আলোচনা করা হয়েছে।
জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটোর মাদ্রিদ শীর্ষ সম্মেলনের আগে তার ভবিষ্যৎ গঠনের পদক্ষেপ ও সিদ্ধান্ত নিয়েও আলোচনা করেন শীর্ষ নেতারা। বৈঠকে পূর্ব ইউরোপে ন্যাটোর দীর্ঘমেয়াদি অবস্থানেরও মূল্যায়ন করা হয়।
এ ছাড়া শীর্ষ সম্মেলনের আগে সদস্য দেশগুলোর নেতারা ন্যাটো সদর দপ্তরে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং তা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
