ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ বাহিনীর ছোড়া গুলিতে এক মার্কিন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ওই সাংবাদিকের নাম ব্র্যান্ড রেনড।
এ ছাড়া এসময় আরো দুজন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান রোববার এ তথ্য জানিয়েছে।
কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রে নেবিতোভ জানান, রুশ সৈন্যরা তাঁদেরকে লক্ষ্যবস্তু করেছে। আহত আরও দুই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসি বলছে, ইউক্রেন যুদ্ধের মাঠে কাজ করা প্রথম বিদেশি সাংবাদিক হিসেবে ব্র্যান্ড রেনডের মৃত্যুর খবর এলো।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক বিবৃতিতে জানিয়েছে, ব্র্যান্ড রেনডের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। কিন্তু বর্তমানে তিনি ইউক্রেনে সংবাদমাধ্যমটির হয়ে কাজ করছেন না। তিনি সর্বশেষ ২০১৫ সালে সংবাদমাধ্যমটির হয়ে কাজ করেছেন।
নিউইয়র্ক টাইমস আরো বলেছে, ব্র্যান্ড রেনড ইউক্রেনে তাদের যে প্রেস আইডিটি ব্যবহার করেছেন সেটি কয়েক বছর আগে ইস্যু করা হয়েছিল। ইউক্রেনে বর্তমানে তিনি কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ অভিযান তীব্র আকার ধারণ করেছে। রাজধানী কিয়েভ ঘিরে ফেলেছে রুশ সেনারা।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলাসহ দেশটির দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইউক্রেনে ভারতীয় দূতাবাস অস্থায়ীভাবে পোল্যান্ডে স্থানান্তর করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।
রোববার পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভভ শহরে সামরিকঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩৪ জন।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
