এবার কারাগারে বসে আন্দোলনের ডাক দিয়েছেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি। বুধবার তিনি রাশিয়াজুড়ে ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে আন্দোলন বেগবান করতে বলেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়াসহ অন্যান্য দেশেও পুতিনবিরোধী আন্দোলন শুরু হয়। এমন পরিস্থিতিতেই কারাগারে বসে পুতিনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার ডাক দিলেন রাশিয়ার বিরোধী নেতা নাভালনি। খবর রয়টার্সের।
গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের রুশভাষী ডনবাস উপত্যকার দুটি শহর ডোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীনতার স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর আরও ছয়টি দেশ শহর দুটিকে স্বীকৃতি দেয়। ইউক্রেনে হামলা শুরু করলে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয় এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে।
অ্যালেক্সাই নাভালনি কে?
২০০৭ সাল থেকে রাশিয়ার পুতিন সরকারের দুর্নীতির প্রচার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। ২০০৮ সালে রাশিয়ার রাজনীতিতে তিনি আত্মপ্রকাশ করেন এবং একাধিকবার কারাগারে যেতে হয় তাকে। কয়েকবার প্রাণনাশের হুমকিও পান তিনি। অ্যালেক্সাই নাভালনির কারামুক্তির জন্য তার সমর্থকরা বিক্ষোভও করেছেন। সর্বশেষ ২০২১ সালের আগস্টে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়। ১৭ জানুয়ারি সুস্থ হয়ে দেশে ফেরার সঙ্গে সঙ্গে রাশিয়ার এ রাজনীতিবিদকে আবার গ্রেপ্তার করা হয়। অনেকে মনে করেন, পুতিন সরকারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অনলাইন মাধ্যম ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির কারণে ক্রেমলিন তাকে অনেক ভয় পায়।
রুশ অর্থনীতিবিদ সার্গেই গুরিয়েভ মনে করেন, নাভালনিকে নিয়ে ক্রেমলিনের ভয়ের দুটি কারণ রয়েছে। একটি হলো, তিনি সরকারের দুর্নীতির বিষয়টি কয়েক বছর ধরে প্রচার করেছেন। যার ফলে পুতিনের জনসমর্থন কমেছে। আরেকটি হলো, রাশিয়ার বর্তমান শাসনব্যবস্থায় পুতিনের বিকল্প অ্যালেক্সাই নাভালনি।
আর সেই কারণে পুতিনের গলার কাঁটা অ্যালেক্সাই নাভালনি।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
