আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেভাবে মতামত দেওয়া হয়েছে তাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী এই কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আইনমন্ত্রী একটি মতামত দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করছি, আরও অধিকতর জায়গায় যদি নিতে হয় তাহলে আমরা পরামর্শ নেব। এখন আমাদের পর্যালোচনায় এটা এসেছে যে এটা নিয়ে আরও আমাদের কথা বলতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আইনমন্ত্রী জানিয়েছেন, আইনতগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থান আপনারা বুঝতে পারছেন। আমরা বসে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি।’
খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তাঁর ছোট ভাইয়ের করা একটি আবেদনের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একজন দণ্ডিত আসামি। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তাঁর (খালেদা জিয়ার) ভাইয়ের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে তাঁকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয়েছে। দেশের যেকোনো বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়ে তিনি চিকিৎসা নিতে পারছেন।’
খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে তাঁর ভাই আবারও একটি আবেদন করেছেন। আমরা এ আবেদনটির বিষয়ে আইনি মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আইন মন্ত্রণালয় মতামত দিয়ে সেটি আমাদের কাছে পাঠিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যেহেতু অনুরূপ একটি আবেদন নিষ্পত্তি করে তাঁকে একবার সুবিধা দেওয়া হয়েছে, দ্বিতীয়বার তিনি আর এ সুবিধা পাবেন না। ফলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দেওয়ার আইনগত সুযোগ নেই বলে আইন মন্ত্রণালয়ের মতামতে উল্লেখ করা হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে আমাদের আরও কিছু পর্যবেক্ষণ রয়েছে। এগুলো সম্পন্ন করে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।
More Stories
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
