২০২২ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিতব্য উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কূটনীতিকরা ওই অলিম্পিক বয়কট করবেন। ওই অলিম্পিকে কোনো অফিসিয়াল ডেলিগেশনও পাঠাবে না দেশটি। তবে তাদের অ্যাথলেটরা খেলায় অংশ নিতে পারবেন এবং সে জন্য দেশটির সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
বিবিসির খবরে বলা হয়, এর আগে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক এবং রিপাবলিকান, উভয় দলের আইন প্রণেতারাই ওই অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছিলেন। প্রেসিডেন্ট বাইডেনও বয়কটের কথা বলেছিলেন।
এর জবাবে চীন জানিয়েছিল, এমন ঘোষণা এলে তারাও এর পাল্টা ব্যবস্থা নেবে।
যুক্তরাষ্ট্র চীনে উইঘুর মুসলিম নির্যাতনকে গণহত্যা বলে আখ্যায়িত করে এর প্রতিবাদ করে আসছে। এরই ধারাবাহিকতায় এ ঘোষণা এলো।
নিয়মিত ব্রিফিংয়ে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাইজের প্রেস সেক্রেটারি জেন সাকি এ ঘোষণা দেন।
এর জবাবে চীনের কর্মকর্তারা বলেছেন, উইন্টার অলিম্পিক রাজনৈতিক মহড়ার জায়গা নয়। চীন এর বিরুদ্ধে পাল্টা পদক্ষে নেবে।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
