যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা ফিন্যানসিয়াল টাইমসের তালিকায় ২০২১ সালের বিশ্বের প্রভাবশালী ২৫ নারীর মধ্যে জায়গা করে নিয়েছে ১৫ বছরের আফগান কিশোরী সোতুদা ফোরোতান।
নারী শিক্ষা নিয়ে তালেবানের বিরুদ্ধচারণ করে জায়গা করে নিয়েছেন তিনি।
গেল আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর সেপ্টেম্বর এক ঘোষণায় তারা জানায়- ছেলেরা স্কুলে যেতে পারবে তবে যতক্ষণ পর্যন্ত না মেয়েদের জন্য আলাদা শ্রেণির ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ৭-১২ বছর বয়সী মেয়েরা স্কুলে যেতে পারবে না। এই ঘোষণার বিরুদ্ধে পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন মুখ খোলেন ফোরোতান। এক অনুষ্ঠানে তিনি তালেবান প্রশাসনকে মেয়েদের স্কুল যাওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেন।
সেদিন প্রায় ২০০ মানুষের সামনে দেওয়া বক্তব্যে ফোরোতান বলেন, সব মেয়েদের হয়ে আজ একটি হৃদয়ের কথা বলতে চাই। আমরা সবাই জানি হেরাত হলো জ্ঞানের শহর… তাহলে কেন মেয়েদের জন্য স্কুল বন্ধ থাকবে তার এই বক্তব্য আফগানিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সবাই এমন ঝুঁকি নিয়ে নারী শিক্ষা নিয়ে কথা বলায় ফোরোতানের প্রশংসা করেন।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
