আফগানিস্তানের ক্ষমতা দখলের তিন সপ্তাহের বেশি সময় পর নতুন সরকার গঠন করেছে তালেবান। অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। আর আলোচনায় থাকা মোল্লা আব্দুল গনি বারাদার হয়েছেন নতুন সরকারের উপপ্রধান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ তালেবান নেতৃত্বের ‘রেহবারি শুরা’র প্রধান। মন্ত্রীসভায় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল গানি বারাদার। তিনি তালেবানের প্রতিষ্ঠাতাদের একজন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তালেবানের অন্তবর্তীকালীন সরকার প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে আফগানিস্তানের পরবর্তী সরকার প্রধান হিসেবে মোল্লা আব্দুল গনি বারাদারের নাম উঠে এসেছিল। তবে নতুন সরকারের প্রধান হননি তিনি। সরকারের উপপ্রধান হিসেবে আরও একজন দায়িত্ব পেয়েছেন। তিনি হলেন মোল্লা আব্দুল সেলাম হানফউ। নতুন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সিরাজুদ্দিন হাক্কানী। তিনি জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের প্রধান।
তালেবান নেতা আমির খান মুত্তাকিকে করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী। আর তালেবানের রাজনৈতিক প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই হচ্ছেন উপপররাষ্ট্রমন্ত্রী। হেদায়েতউল্লাহ বদরি ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন মোল্লা ইয়াকুব। তার ডেপুটি থাকবেন মোল্লা আবদুল সালাম হানাফি।
জাবিউল্লাহ মুজাহিদ জানান, নতুন সরকারের প্রথম কাজগুলোর মধ্যে থাকবে অর্থনীতিকে স্থিতিশীল করা, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এবং দেশটিতে ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলা করা।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
