গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। কিন্তু এখনও সরকার গঠন করে পারেনি তারা। সরকার গঠনের জন্য তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে, সরকার গঠন না করলেও মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও গোয়েন্দা প্রধান সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদের জন্য নাম ঘোষণা করেছে তালেবান।
শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাকুল্লাহ। উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে কাজ করবেন আব্দুল বাকি। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সাদর ইব্রাহীম। অর্থমন্ত্রীর দায়িত্ব সামলাবেন গুল আগা। কাবুলের গভর্নর হিসেবে মোল্লা শিরিনের নাম ঘোষণা করা হয়েছে। কাবুলের মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে হামদুল্লাহ নোমানির নাম। গোয়েন্দা বিভাগের প্রধান করা হয়েছে নাজিবুল্লাহকে।
দেশের অর্থনৈতিক সংকট কাটাতে গতকাল (সোমবার) আফগান সেন্ট্রাল ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধানের নাম ঘোষণা করে তালেবান। কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নরের দায়িত্ব পেয়েছেন তালেবান অর্থনৈতিক কমিশনের সাবেক প্রধান হাজী মোহাম্মদ ইদ্রিস।
তালেবান সরকার গঠন করলে আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে মোল্লা আব্দুল গনি বারাদারকে দেখা যেতে পারে। তালেবানের শীর্ষ এই নেতা কান্দাহার থেকে কাবুলে ফেরার পরই গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেয়া শুরু হয়েছে।
শান্তিপূর্ণ উপায়ে সরকার গঠনের জন্য আগামী শনিবার আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করবেন আব্দুল গনি বারাদার। যদিও তালেবান ঘোষণা করেছে যে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সব সৈন্য প্রত্যাহার না করা পর্যন্ত তারা সরকার গঠন করবে না।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
