ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ায় করোনা মহামারির চতুর্থ ঢেউ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ২২টি দেশের মধ্যে ১৫টিতেই উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সংক্রমণ বাড়াচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তুলছে।’
সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক আহমেদ আল-মান্দারি বলেছেন, ‘নতুন শনাক্ত ও হাসপাতালে যাওয়া রোগীদের অধিকাংশই টিকান না নেওয়া ব্যক্তি। আমরা এখন এই অঞ্চলে কোভিড-১৯ এর চতুর্থ ঢেউয়ে আছি।’
জুলাইয়ের শেষ সপ্তাহে দেওয়া তথ্য অনুযায়ী, এই অঞ্চলের চার কোটি ১০ লাখ বা ৫ দশমিক ৫ শতাংশ মানুষ পুরোপুরি টিকা পেয়েছে। অথচ সংক্রমণ বেড়ে ৫৫ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ১৫ শতাংশ।
এই অঞ্চলের দেশগুলোর মধ্যে তিউনিসিয়ায় করোনার সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। দেশটিতে অক্সিজেন ও ইনটেনসিভ কেয়ার ইউনিটে বেড সংকট দেখা দিয়েছে।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
