কানাডার পশ্চিমাঞ্চল এবং যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে ভয়াবহ দাপদাহ। রেকর্ড ভাঙ্গা এ দাপদাহের কবলে পড়েছে লাখ লাখ মানুষ। ইতিমধ্যে দুই অঞ্চলের মানুষকে সতর্ক করে দেয়া হয়েছে। এমন অস্বাভাবিক পরিস্থিতির কারণে হিটস্ট্রোকে অনেক মানুষের মৃত্যুর কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর এএফপি’র।
কানাডীয় পুলিশ ও স্থানীয় পরীক্ষা কেন্দ্র জানায়, তাপদাহের কারণে জরুরি সেবা সম্প্রসারিত করা হয়েছে। ভ্যানকুভার এলাকায় শুক্রবার থেকে কমপক্ষে ১৩৪ জন আকস্মিকভাবে প্রাণ হারিয়েছে এবং ব্রিটিশ কলম্বিয়ায় আরো শতাধিক লোক মারা গেছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘এ সপ্তাহের তাপমাত্রা নজিরবিহীন। এতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে এবং এসব এলাকা বিপজ্জনক উচ্চ পর্যায়ের দাবানলের ঝুঁকিতে রয়েছে।’
এদিকে যুক্তরাষ্ট্রের কাউন্টি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন রাজ্যে দাপদাহের কারণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু ঘটেছে। এদের মধ্যে দু’জন তাদের শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় হাইপার থামিয়ায় মারা যায়।
ক্যালিফোর্নিয়ার ভ্যালিতে তাপমাত্রা ক্রমেই বেড়ে চলায় সেখানের পার্বত্য ও মরুভূমি এলাকায় বাতাস যুক্ত শুস্ক পরিস্থিতির মধ্যে দাবানলের আশংকা অনেক বৃদ্ধি পেয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চরীয় বিভিন্ন রাজ্যের গভর্ণরদের সাথে এক ভার্চুয়াল বৈঠকে বলেন, এ বছর পশ্চিমাঞ্চলীয় দাবানলের হুমকি এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি।
গত বছরের রেকর্ড দাবানলের কথা স্মরণ করে দিয়ে বাইডেন নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেন, এ বছরের পরিস্থিতি ‘আরো বেশি ভয়াবহ হতে পারে।’ গত বছরের দাবানলে যুক্তরাষ্ট্রের এক কোটি একর বনভূমি পড়ে যায়।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
