মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও জাতীয় ঐক্যমত্যের জন্য গঠিত শীর্ষ কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ। আগামী শুক্রবার (২৫ জুন) হোয়াইট হাউসে বৈঠকটি অনুষ্ঠিত হবে। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু হওয়ার প্রেক্ষিতে সম্প্রতি আফগান বাহিনীর সঙ্গে তালিবানের সংঘর্ষ অনেক বেড়ে গেছে। বৈঠকে তালিবান নিয়ন্ত্রণের উপায় নিয়েই বাইডেনের সঙ্গে কথা বলবেন গনি।
সামনা-সামনি অনুষ্ঠিতব্য এই বৈঠকে বাইডেন গনি ও আবদুল্লাহকে আশ্বস্ত করার চেষ্টা করবেন যে যুক্তরাষ্ট্র আফগান জনগণের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে। এছাড়া দেশটি সশস্ত্র গোষ্ঠীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে না বলেও নিশ্চয়তা দেবেন বাইডেন। রবিবার (২০ জুন) হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে তথ্যটি বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট গনি ও ড. আবদুল্লাহর সফরে সেনাসদস্য প্রত্যাহারের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের টেকসই অংশীদারিত্ব নিয়ে বৈঠকে আলোকপাত করা হবে।
বাইডেন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই দেশটিতে তালিবানের হামলা অনেক বেড়ে গেছে। প্রতিদিনই সরকারি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে। দেশটির ৪০টি জেলা দখলে নিয়েছে বলেও দাবি করছে তালেবান।
এ দিকে যুক্তরাষ্ট্রে আশরাফ গনি ও আবদুল্লাহ আবদুল্লাহর সফরকে ‘নিষ্ফল’ বলে উল্লেখ করেছে তালিবান।
তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, তারা (গনি ও আবদুল্লাহ) তাদের ক্ষমতা ধরে রাখা ও ব্যক্তিগত স্বার্থের জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এতে আফগানিস্তানের কোনো উপকার হবে না।
সফর সম্পর্কে প্রেসিডেন্ট গনির কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে একজন জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা বলেছেন, সেনা প্রত্যাহারের পরও যেন যুক্তরাষ্ট্র আফগান বাহিনীকে সহযোগিতা দেওয়া অব্যাহত রাখে তা নিশ্চিত করতে চাইবেন আশরাফ গনি।
তালিবান ও আফগান সরকারের মধ্যকার শান্তি আলোচনার মধ্যেই বাইডেনের সঙ্গে আফগান প্রেসিডেন্টের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাতারে অনুষ্ঠিত ওই শান্তি আলোচনা তেমন কোনো আলোর মুখ দেখেনি।
কর্মকর্তারা ওই স্থবির আলোচনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, তালিবান এখন পর্যন্ত কোনো লিখিত শান্তি প্রস্তাব জমা দেয়নি যা মূল আলোচনার সূচনাকারী পয়েন্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
