বিশাল মজুতের স্বর্ণের খনি আবিষ্কারের খবর দিয়েছে তুরস্ক। যেখান থেকে ২০ টন স্বর্ণ আহরণ করা যাবে বলে অনুমান দেশটির। সঙ্গে ঘোষণা এসেছে রুপার মজুতের। ডেইলি সাবার এক প্রতিবেদনে বলা হয়, খনিতে থাকা স্বর্ণের বাজার মূল্য ১২০ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার কোটি টাকা। অন্যদিকে সাড়ে ৩ টন রুপার বাজার দর ২৮ লাখ ডলার বা সাড়ে ২৩ কোটি টাকার বেশি। এ মজুতের সন্ধান মিলেছে তুরস্কের পূর্বাঞ্চলীয় আরি প্রদেশে।
বৃহস্পতিবার (১০ জুন) একটি স্বর্ণ খনির উদ্বোধনের সময় এ ঘোষণা দেন দেশটির শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মুস্তাফা ভারানক। সেখানে উপস্থিত ছিলেন জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ফাতিহ ডনমেজ।
ভারানক বলেন, এ আবিষ্কার তুরস্ক ও আরি অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তুরস্কে পাওয়া অন্য স্বর্ণ খনি থেকে নতুন আবিষ্কৃত খনির ধাতুর মান অনেক উন্নত। যার গ্রেড ভ্যালু ০.৯২। এ খাতে ১৬ কোটি ডলার বিনিয়োগ দরকার বলেও উল্লেখ করেন তিনি। সঙ্গে যোগ করেন, পরিবেশবান্ধব প্রযুক্তিতে খনি থেকে স্বর্ণ আহরণ করা হবে।
স্বর্ণ উত্তোলনে তুরস্ক সাম্প্রতিক সময়ে বেশ দক্ষতা অর্জন করেছে। গত বছর মহামারি সত্ত্বেও ১৮টি সক্রিয় খনি থেকে ৪২ টন স্বর্ণ উত্তোলন করে। অথচ বিশাল মজুত থাকা সত্ত্বেও চলতি শতকের শুরুর দিকে দেশটি ১ গ্রাম স্বর্ণও উত্তোলন করতে পারেনি। বর্তমানে বিলিয়ন বিলিয়ন ডলারের এ শিল্পে বহু মানুষ কাজ করছে।
এদিকে গত কয়েক মাসের মধ্যে দুইবার কৃষ্ণ সাগরের রেকর্ড মজুতের গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে তুরস্ক।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
