যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার দিয়ে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের বোন কিম ইয়ো-জং বলেছেন, ‘দুর্গন্ধ ছড়াবেন না।’ ইয়ো-জং এমন সময় এই হুঁশিয়ারি দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোরীয় নীতি নির্ধারণের প্রস্তুতি নিচ্ছেন।
সম্প্রতি বাইডেন প্রশাসন জানিয়েছে, তার কয়েক সপ্তাহ ধরেই উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগের চেষ্টা করছে। তবে পিয়ংইয়ং এখনও প্রেসিডেন্ট বাইডেনের দপ্তরকে কোনো জবাব দেয়নি।
ইয়ো-জংয়ের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম রডং সিনমান বলেছে, ‘যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের প্রতি পরামর্শ হচ্ছে, তারা সাগরের ওপার থেকে আমাদের জমিতে গানপাউডারের গন্ধ ছিটানোর চেষ্টা করছেন। তারা যদি আগামী চার বছর শান্তিতে ঘুমাতে চায়, তাহলে সবচেয়ে ভালো হবে প্রথম পদক্ষেপেই তারা যেন গন্ধ ছড়ানো থেকে সংযত থাকে।’
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ারও সমালোচনা করেছেন উনের বোন।
তিনি বলেছেন, ‘‘দক্ষিণ কোরিয়ার সরকার আবারও ‘যুদ্ধযাত্রা’ ও ‘সংকটের যাত্রাকে’ বেছে নিয়েছে।’’
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
