যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি। ২০১৫ সালে ইরানের সঙ্গে করা ছয় জাতির পরমাণু চুক্তি পুনর্বহালের জন্য ইউরোপীয় ইউনিয়ন যে প্রস্তাব দিয়েছে, তা মেনে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠকের আমন্ত্রণ পেলে তা গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। এসময় দেশটি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক উপায় বের করতে তেহরানের সঙ্গে আলোচনা করবে।
ksrm
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া) এবং জার্মানির সঙ্গে একটি চুক্তিতে একমত হয় ইরান। এই ছয় দেশের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি হয়।
ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি মহাসচিব এনরিক মোরা বলেছেন, ‘অনানুষ্ঠিক’ আলোচনার জন্য বিভিন্ন পার্টিকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত রয়েছেন তিনি। মোরার এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র এ ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করলো।
এক টুইট বার্তায় মোরা লিখেছেন, এই চুক্তি একটি গুরুতর মুহূর্তের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্র এবং সব অংশগ্রহণকারীর মধ্যে নিবিড় আলোচনা প্রয়োজন। উপায় খুঁজে বের করতে একটি অনানুষ্ঠানিক আলোচনার জন্য তাদের আমন্ত্রণ জানাতে আমি প্রস্তুত রয়েছি।
তবে ইরান এই বৈঠকের ব্যাপারে রাজি হবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। কারণ ইরান শুরু থেকে বলে আসছে, আগে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা সরাতে হবে, তবেই পরমাণু চুক্তি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তেহরান।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
