মার্কিন কংগ্রেসে হামলার জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কংগ্রেসে হামলার সমালোচনা করে নিউইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাসিও নিজেই এ ঘোষণা দেন।
৬ জানুয়ারি অধিবেশন চলাকালীন কংগ্রেস ভবন ক্যাপিটলে নজিরবিহীন হামলা চালায় ট্রাম্পের উগ্রবাদী সমর্থকেরা। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার উসকানিতে এ হামলা হয়েছে।
নিউ ইয়র্ক সিটি ভিত্তিক নিউএমএসএনবিসি চ্যানেলকে মেয়র ব্লাসিও বলেন, ‘মার্কিন সরকারের বিরুদ্ধে বিদ্রোহের উসকানি দেয়া স্পষ্টই অপরাধমূলক কর্মকাণ্ড।’
এ ঘটনার জন্য তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেন। ফলে ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে নিউইয়র্ক সিটি কোনো সম্পর্ক রাখবে না বলে তিনি জানান।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, দুইটি আইস-স্কেটিংসহ রিংকস একটি পার্ক এবং একটি গলফ কোর্স চালানোর জন্য ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে ১৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ।
হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন তার ছেলে এরিক। তিনি বলেন, ‘এ চুক্তি ভঙ্গ করা নিউইয়র্ক সিটির কোনো অধিকার নেই। এটি রাজনৈতিক বৈষম্য ছাড়া কিছুই নয়। আমরা আইনি মোকাবিলা করার পরিকল্পনা নিয়েছি।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
