যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে করোনার টিকা আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি। শুক্রবার তিনি এ ঘোষণা দিয়েছেন।
টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের টিকা দেশে আমদানি করা নিষিদ্ধ। আমি এটি কর্মকর্তাদের বলেছি এবং এখন আমি এটি জনসম্মুখে বলছি। এগুলোর ওপর আমার কোনো আস্থা নেই। কখনও কখনও এরা অন্যদেশের ওপর টিকা পরীক্ষা চালায়। আমেরিকানরা যদি টিকা উৎপাদনে সক্ষমই হতো তাহলে তাদের দেশে করোনাভাইরাসে এই বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হতো না।’
মধ্যপ্রাচ্যে করোনার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের শিকার হচ্ছে ইরান। গত মাসে দেশটির নিজস্ব টিকার ট্রায়াল শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই টিকা ইরানকে মহামারির বিরুদ্ধে লড়তে সহযোগিতা করবে।’
খামেনি তার ভাষণে ইরানের নিজস্ব টিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি জানান, তেহরান চাইলে অন্য কোনো দেশ থেকেও টিকা আমদানি করতে পারবে। তবে তিনি সেসব দেশের নাম উল্লেখ করেননি।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
