সংঘাত কবলিত পশ্চিম সাহারায় দূতাবাস স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ কনস্যুলেট খোলা হচ্ছে ওয়েস্টার্ন সাহারাতে। এতে ওই অঞ্চলের আর্থ-সামাজিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন সাধন হবে।’
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে মরক্কো কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের পরপরই বিতর্কিত অঞ্চলটিতে কনস্যুলেট স্থাপনের প্রস্তুতি শুরু করে ট্রাম্প প্রশাসন। অঞ্চলটি নিয়ে মরক্কোর সঙ্গে আলজেরিয়া সমর্থিত পোলিসারিও ফ্রন্টের দ্বন্দ্ব চলছে। পোলিসারিও ফ্রন্ট ওই অঞ্চলে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
পলিসারিও ফ্রন্ট এক বিবৃতিতে বলেছে, ওয়েস্টার্ন আফ্রিকায় মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত জাতিসংঘের সনদের নগ্ন লঙ্ঘন বলেও জানায় সশস্ত্র দলটি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোর মার্কিন দূতাবাস থেকে নতুন এই দূতাবাসের কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনা করা হবে।
মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি ইহুদিবাদী দেশটির সঙ্গে দাপ্তরিক যোগাযোগ ও আকাশপথে যোগাযোগ শুরু করে। বিনিময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়েস্টার্ন সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে রাজি হন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
