চট্টগ্রামের রাউজানে গুলি করে কুকুরকে মারতে গিয়ে কুকুরসহ কোব্বাত হোসেন (৪৮) নামের এক প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী কোব্বাত হোসেন রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়ার মদিনা আবাসিক এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কোব্বাত হোসেন গত দুই মাস আগে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন। এরপর নিজের নামে লাইসেন্স করা বন্দুকটি রাউজান থানা থেকে নিয়ে যান। আজ বাসার সামনে অনেক কুকুর দেখে তিনি প্রথমে তাড়াতে যান। কিন্তু এতে কাজ না হওয়ায় বাসা থেকে বন্দুক এনে গুলি করেন। এ সময় একটি কুকুর মারা যায়। পরে ‘মিস ফায়ারিং’ এর কারণে তিনিও গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সতত্য নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন আমাদের সময়কে জানান, আগামীকাল শনিবার কোব্বাত আলীর ময়নাতদন্ত করা হবে। এরপর বিস্তারিত জানা যাবে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
