যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের বিরুদ্ধে করোনা আক্রান্ত এক কৃষ্ণাঙ্গ চিকিৎসকের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ওই ৫২ বছর বয়সী নারী কৃষ্ণাঙ্গ চিকিৎসক মৃত্যুর আগে চিকিৎসকের বিরুদ্ধে ওই অভিযোগ করে যান।
ওই নারী চিকিৎসকের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চিকিৎসার জন্য সুসান মুরে নামে ওই চিকিৎসক ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন।
মৃত্যুর আগে করা চিকিৎসা না পাওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ডা. মুরে করোনায় আক্রান্ত হয়ে গত ৪ ডিসেম্বর হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। গত রবিবার তিনি প্রচণ্ড শ্বাসকষ্টে মারা যান।
মারা যাওয়ার আগে তিনি বলে যান, যুক্তরাষ্ট্রে চিকিৎসার ক্ষেত্রেও কালো মানুষেরা চরম বৈষম্যের শিকার। একজন চিকিৎসক হয়েও শ্বেতাঙ্গ চিকিৎসকের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে মৃত্যুর আগে এক ভিডিও পোস্টে অভিযোগ করে যান ডা. মুরে।
তিনি বলেন, আমি প্রচণ্ড শ্বাসকষ্টে ছটফট করলেও শ্বেতাঙ্গ চিকিৎসক আমাকে চিকিৎসা দিতে এগিয়ে আসেননি।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
