টানা কয়েক মাস অচলাবস্থা ও সিদ্ধান্তহীনতার পর শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার পরবর্তী বাণিজ্য চুক্তি করলো যুক্তরাজ্য ও ইইউ। বৃহস্পতিবার এই চুক্তির ফলে ইইউ থেকে বিশৃঙ্খল ও তিক্ত বিদায় এড়াতে সক্ষম হলো যুক্তরাজ্য।
এক টুইটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লিখেছেন, ‘চুক্তি হয়ে গেছে।’
পরে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেছেন, এই চুক্তিকে ‘এ যাবতকালের সবচেয়ে বড় চুক্তি’ বলে আখ্যায়িত করেছেন। ব্রিটেন তার আইন, সীমান্ত ও মৎস শিকার অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
জনসন বলেছেন, ‘আমরা এ যাবতকালের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করলামস, যার মূল্য বছরে ৬৬ হাজার কোটি পাউন্ড, যা ব্যাপকভাবে যুক্তরাজ্য ও ইইউর মধ্যে কানাডা ধাঁচের মুক্ত বাণিজ্য চুক্তি।’
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসালা ভন ডার লিয়েন সাংবাদিকদের বলেছেন, ‘এটা অনেক দীর্ঘ ও আঁকাবাঁকা সড়ক। তবে এটি প্রদর্শনের জন্য একটি ভালো চুক্তি পেয়েছি। এটা ন্যায্য, এটা ভারসাম্যপূর্ণ চুক্তি এবং উভয় পক্ষের পালনের জন্য যথার্থ ও দায়িত্বপূর্ণ জিনিস।’
প্রসঙ্গত, ২০১৬ সালে গণভোটের মাধ্যমে ইইউ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। চলতি বছরের ৩১ জানুয়ারি সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে ব্রেক্সিট পরবর্তী সময়ে ইইউ-ব্রিটেনের মধ্যে কীভাবে বাণিজ্য চলবে তা নিয়ে চুক্তির ব্যাপারে বিতর্ক চলছিল। ৩১ ডিসেম্বরের মধ্যে চুক্তি স্বাক্ষর না হলে দুই পক্ষকেই ব্যবসা-বাণিজ্য নিয়ে সংকটে পড়তে হতো।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
