যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মাধ্যে দিয়ে লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট ৫০তম বিজয় দিবস উদযাপন করেছে।
চলমান বৈশ্বিক করোনা মহামারি, বিশেষ করে লস এঞ্জেলেসে করোনা পরিস্থিতির অবনতির কারণে স্থানীয় সরকার স্টে অ্যাট হোম ও স্বাস্থ্য সুরক্ষা বিধি প্রতিপালন করে কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করে। এ উপলক্ষ্যে কনসুলেটের চ্যান্সারী ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
কনসাল জেনারেল কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচীর সূচনা করা হয়। এরপর চ্যান্সেরীর বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানানো হয়।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর বিজয় দিবসের তাৎপর্যের উপর আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লস এঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল তারেক মোহাম্মদ তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। এছাড়াও তিনি জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদ, নির্যাতিত মা-বোন এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
কনসাল জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গ্রহীত উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সকলকে যার যার অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান।
সব শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্য, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের রূহের মাগফেরাত এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া করা হয়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
