শতভাগ ভোটারের অংশগ্রহণে সম্পন্ন নির্বাচনে ফোবানা’র (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) নির্বাহী কমিটির চেয়ারপারসন হয়েছেন জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক)।
এছাড়া নির্বাহী সচিব হয়েছেন মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া) এবং জর্জিয়ার নাহিদ উদ্দিন খান (জর্জিয়া) হয়েছেন কোষাধ্যক্ষ। প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার ভার্চুয়ালে অনুষ্ঠিত নির্বাচনে ৬১ ভোটারের সকলই অংশ নিয়েছেন। ফোবানার ৩৩ বছরের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। ফোবানা যে পুনরায় প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে, এটি তারই প্রমাণ।
ফলাফল অনুযায়ী, মাত্র ৩ ভোটের ব্যবধানে অর্থাৎ ৩২ ভোট পেয়ে চেয়ারপারসন হিসেবে জয়ী হয়েছেন জাকারিয়া চৌধুরী। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আলমগীর। তিনি পেয়েছেন ২৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ড. আহসান চৌধুরী পেয়েছেন ২২ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী এম রহমান জহীর ২১ এবং দিলু মাওলা পেয়েছেন ১৮ ভোট। নির্বাহী সচিব হিসেবে জয়ী মাসুদ রব চৌধুরী পেয়েছেন সর্বোচ্চ সংখ্যক ৩৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ড. রফিক খান পেয়েছেন মাত্র ২৩ ভোট।
যুগ্ম নির্বাহী সচিব আরিফ আহমেদ পেয়েছেন ২৫ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী খালেদ রব ২১ ভোট এবং আবির আলমগীর পেয়েছেন ১৫ ভোট। ট্রেজারার পদে বিজয়ী নাহিদ খান পেয়েছেন ৩৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কীরণ কবীর পেয়েছেন ২৬ ভোট।
নির্বাচনে আউস্ট্যান্ডিং মেম্বর হিসেবে জয়ী হয়েছেন ডিউক খান, আতিকুর রহমান, হাসমত মোবিন, নাহিদ চৌধুরী মামুন, এ টি এম আলম, সাদেক খান, আরেফিন বাবুল ও রেহান রেজা। পদাধিকার বলে মেম্বর হয়েছেন বিদায়ী সভাপতি শাহ হালিম।
ফলাফল জানানোর সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, অংশগ্রহণকারী সকলেই ভিডিওতে ধারণকৃত বক্তব্যে নির্বাচনকে সুষ্ঠু হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, করোনার কারণে এবারের ফোবানা কনভেনশন ভার্চুয়ালে অনুষ্ঠিত হলো। নির্বাচন হয় সমাপনী দিবসে।
কানাডা এবং আমেরিকায় বসবাসরত ১৫ লাখের মতো প্রবাসীর বাঙালি সংস্কৃতি লালন এবং নতুন প্রজন্মে তা বিকাশের অভিপ্রায়ে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে ফোবানা।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
