যুক্তরাষ্ট্রে আগামী কয়েক সপ্তাহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ তীব্রভাবে বেড়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির অন্যতম সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি। বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
‘থ্যাংকসগিভিং’ ছুটি শেষে লাখ লাখ ভ্রমণকারী ঘরে ফেরার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে সামনের দিনগুলোতে করোনা সংক্রমণের প্রকোপ বাড়তে পারে বলে হুঁশিয়ার করেন ফসি। যে কারণে যুক্তরাষ্ট্রবাসীদের করোনার আরো তীব্র সংক্রমণ মোকাবিলা করতে হতে পারে বলে সতর্ক করেছেন ফসি।
অ্যান্থনি ফসি গতকাল রোববার করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আনতে সহায়তা করতে যারা এখনো ভ্রমণে যায়নি, তাদের সময় থাকতে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।
ফসি গতকাল রোববার ফক্স নিউজকে বলেন, ‘আগামী দু-তিন সপ্তাহে আমরা সম্ভবত করোনাভাইরাসের সংক্রমণ তীব্র থেকে তীব্রতর হতে দেখব।’
বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। দেশটিতে এ পর্যন্ত দুই লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
তবে আশার কথা হলো, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম চালান তাদের বেলজিয়ামের ল্যাব থেকে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছে। কোভিড-১৯ মোকাবিলায় ফাইজার প্রথম তাদের টিকার কার্যকারিতার ঘোষণা দেয়। পাশাপাশি আরেক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মর্ডানাও তাদের টিকার উচ্চ কার্যকারিতার কথা জানায়।
আগামী ১০ ডিসেম্বর করোনা টিকার জরুরি ব্যবহারে ফাইজারের আবেদন অনুমোদনের বিষয়ে জানা যাবে। অনুমোদন পেলেই যুক্তরাষ্ট্রে টিকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।
এদিকে আগামী কয়েক মাসে করোনার সংক্রমণ নিয়ে ফসির মতোই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষা দেখভালকারী কর্মকর্তা অ্যাডমিরাল ব্রেটগিরর। তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তির ২০ শতাংশই করোনা রোগী। সত্যিকার অর্থে এটি খুবই বিপজ্জনক সময়।’ এ পরিপ্রেক্ষিতে তিনিও ফসির মতো মাস্ক পরা ও দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
