ইতালিতে ফিরতে পারবেন নতুন ভিসা পাওয়া ভিন দেশের নাগরিকেরা। তবে এ তালিকায় শুধু পারিবারিক ভিসা প্রাপ্তরাই রয়েছেন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঝুঁকিপূর্ণ দেশেগুলোর নাগরিকদের ইতালিতে ফিরতে নিষেধাজ্ঞা জারি করে দেশটির প্রশাসন। তবে দেশের অর্থনৈতিক দিক বিবেচনা করে অক্টোবরে শুধু ইতালির বৈধ কাগজধারীদের প্রবেশের অনুমতি মিললেও পারিবারিক ভিসা, ব্যবসায়িক ভিসাসহ সবধরনের ভিসার ওপর নিষেধাজ্ঞা ছিল।
তবে চলতি মাসের ২৬ তারিখ থেকে নতুন নিয়মানুযায়ী ফ্যামিলি ভিসাধারীরাও ফিরতে পারবেন তার পরিবারের কাছে। তবে এ জন্য বাংলাদেশে অবস্থানরত ফ্যামিলি ভিসাধারীর পারিবারের সদসস্যের ইতালিতে ৯ জুলাইয়ের আগে থেকে রেসিডেন্স চলমান থাকতে হবে। এছাড়া বাংলাদেশ থেকে ভ্রমণের পূর্বে ভিসাধারীর ভিসার কপি ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে ইতালি ইমিগ্রেশনে পাঠাতে হবে।
তবে ইতোমধ্যে যাদের ফ্যামিলি ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা বর্তমানে দেশটিতে ফিরতে পারবেন না। তাদের বিষয়ে বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাস থেকে শিগগিরই বার্তা দেওয়া হবে। এছাড়া অন্যান্য সব ক্যাটাগরির ভিসাধারীদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে।
তবে এ বিষয়ে একাধিক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে যাদের ফ্যামিলি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের বিনা শর্তে ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়ার জন্য ইতালি দূতাবাস বরাবর চিঠি দেওয়া হয়েছে।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
