অবশেষে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা শিনহুয়ার বুধবারের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
শিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী গত ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে দুই দেশের মধ্যে সুস্থ ও স্থিতিশীল সম্পর্কোন্নয়ের আশাবাদ ব্যক্ত করেন চীনের প্রেসিডেন্ট।
বাণিজ্য ও প্রযুক্তিগত বিরোধ থেকে শুরু করে হংকং কিংবা মহামারি করোনাসহ নানা ইস্যুতে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনামলে মার্কিন-চীন সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে।
জো বাইডেনকে জানানো অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, শুধু দুই দেশের মানুষই আমাদের মধ্যকার স্থিতিশীল সম্পর্কের ব্যাপারে আগ্রহী নয়; আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের এমন সম্পর্ক প্রত্যাশা করে।
বিজয়ী হিসেবে ঘোষিত হলেও কয়েক দিন নীরব থেকে গত ১৩ নভেম্বর চীনের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিনন্দন জানানোর পর অবশেষে আজ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানান।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন অভিনন্দন বার্তায় বলেন, ‘আমরা আমেরিকার জনগণের পছন্দের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাই।’
বাইডেন জয়ী হলেও ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্প তখন পর্যন্ত মেনে না নেয়ায় ওইদিন চীনের পক্ষে এই কর্মকর্তা বলেন, ‘আমরা জানি মার্কিন নির্বাচনের ফল দেশটির আইন এবং প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে।’
হয়তো তাই ক্ষমতা হস্তান্তরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুতে ট্রাম্প সম্মত হওয়ার একদিন পরই জিনপিং অভিনন্দন বার্তা দিলেন। অথচ ২০১৬ সালে নির্বাচনের ছয় দিনের মাথায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
